• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে এনসিপির যুগ্ম  আহ্বায়ক রিপনকে শোকজ ভারত থেকে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি, হস্তান্তর বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে যশোরে মাছ ধরাকে কেন্দ্র করে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত মাগুরায় মাসুদ গাজী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে গ্রেপ্তার এসআরবি-৬-এর যশোর উপশহর ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত যশোর সীমান্তে ১৭ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে ৫০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য আটক যশোরে বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে যুবক আটক,পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন যশোরে চাঁদা না দেওয়ায় ট্রাকচালককে হাতুড়িপেটা, ৪৪ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ জনগণের ব্যাপক অংশগ্রহণে আগামীকালের লংমার্চ সফল হবে: গোলাম পরওয়ার ঢাকা থেকে খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া পর্যন্ত ৪১০ কিলোমিটারের কর্মসূচি, যুক্ত হবে দেড় হাজার গাড়ি

যশোরে পৃথক ঘটনায় গলায় ফাঁস ও কীটনাশক পানে দুজনের মৃত্যু

Reporter Name / ২৮ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

আহ্বান ডেস্ক:
যশোরের চৌগাছা ও ঝিকরগাছায় পৃথক ঘটনায় এক ব্যক্তি ও এক নারীর মৃত্যু হয়েছে। চৌগাছায় গলায় ফাঁস দিয়ে মিলন হোসেন (৪৫) নামে এক ব্যক্তি এবং ঝিকরগাছায় কীটনাশক পান করে চায়না (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরে চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের দুর্গাবরকাটি গ্রামের নিজ বাড়ি থেকে মিলন হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের শামসুল আলমের ছেলে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোররাতে কোনো একসময় বাড়ির বাথরুমের সামনে ফাঁস দেন মিলন। পরে পরিবারের লোকজন বিষয়টি দেখতে পেয়ে প্রতিবেশীদের সহায়তায় তাঁকে নিচে নামান। স্থানীয়দের ভাষ্য, মিলন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং এর আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত প্রক্রিয়া শুরু করেছে।
অন্যদিকে, ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের বেড়াপানি গ্রামে পারিবারিক কলহের জেরে কীটনাশক পান করেন চায়না (৪৫)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তিনি কীটনাশক পান করেন বলে পরিবারের সদস্যরা জানান। পরে তাঁকে উদ্ধার করে রাত ১০টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। চায়না ওই গ্রামের গফুরের স্ত্রী। পুলিশ মরদেহ হাসপাতালের মর্গে রেখেছে। এ ঘটনায়ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd