• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক যশোরের মুসফিক

Reporter Name / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন যশোরের সন্তান মুসফিক হাসান।
মুসফিক হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ২০২২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের পর এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। এনসিপি গঠনের পর জাতীয় ছাত্রশক্তির সংগঠক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন মুসফিক। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে জাতীয় ছাত্রশক্তির প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে আবু বাকের মজুমদারকে সভাপতি ও তাহমীদ আল মুদাসসীর চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়।
এ ছাড়া কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. হাসিব আল ইসলাম ও ফেরদৌস আইয়াম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. জহির রায়হান রিপন।
কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সকাল ৯টায় কাউন্সিলরদের নিবন্ধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে ভোট গ্রহণ, আলোচনা সভা, র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd