• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে এনসিপির যুগ্ম  আহ্বায়ক রিপনকে শোকজ ভারত থেকে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি, হস্তান্তর বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে যশোরে মাছ ধরাকে কেন্দ্র করে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত মাগুরায় মাসুদ গাজী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে গ্রেপ্তার এসআরবি-৬-এর যশোর উপশহর ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত যশোর সীমান্তে ১৭ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে ৫০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য আটক যশোরে বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে যুবক আটক,পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন যশোরে চাঁদা না দেওয়ায় ট্রাকচালককে হাতুড়িপেটা, ৪৪ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ জনগণের ব্যাপক অংশগ্রহণে আগামীকালের লংমার্চ সফল হবে: গোলাম পরওয়ার ঢাকা থেকে খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া পর্যন্ত ৪১০ কিলোমিটারের কর্মসূচি, যুক্ত হবে দেড় হাজার গাড়ি

যশোরে কীটনাশক পানে দুই নারীর আত্মহত্যা 

Reporter Name / ২৬ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:
পারিবারিক কলহের কারণে কীটনাশক পানে যশোরের চৌগাছা ও কেশবপুরে দুই নারী আত্মহত্যা করেছে। রোববার রাতে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
নিহতরা হচ্ছে চৌগাছা উপজেলার বড়খানপুর গ্রামের ইমরানের স্ত্রী রুবাইয়া (২০) এবং কেশবপুর উপজেলার মির্জানগর গ্রামের ইউনুস আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৪৭)।
উভয়ের পারিবারিক সূত্রে জানা যায় রোববার বিকেল ৫টার দিকে শাশুড়ির সঙ্গে পারিবারিক কলহের একপর্যায়ে রুবাইয়া কীটনাশক পান করেন। পরে পরিবারের সদস্যরা তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
অন্যদিকে,সন্ধ্যা ৬টার দিকে পারিবারিক কলহের জেরে মনোয়ারা বেগম বিষ পান করলে তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকেও যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক দশটার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় যশোর কোতোয়ালী মডেল থানায় আলাদা দুটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd