• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে পাঠানো হলো ৪৬ আসামি যশোরের শার্শায় নির্মাণ শ্রমিক আহত যশোর বোর্ডে এইচএসসির সাত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত ১১৫৬, বহিষ্কার ১ যশোর সফরে আসছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ছিনতাই করে পালাতে নদীতে ঝাঁপ, শেষ রক্ষা হলো না; চাকুসহ আটক যুবক পুলিশের হাতে যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি

Reporter Name / ৩ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

আহবান ডেস্ক:

আগামী আগস্ট ও সেপ্টেম্বরে দেশের শিক্ষক-শিক্ষার্থীরা সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে মোট ২১ দিনের ছুটি উপভোগ করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী এ দুই মাসে বিভিন্ন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

আগস্ট মাসে সাপ্তাহিক ছুটি রয়েছে ৯ দিন। এছাড়া ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি সাহার শোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আরও ৩ দিনের সরকারি ছুটি থাকবে। ফলে আগস্টে মোট ছুটি দাঁড়াবে ১২ দিন।

অন্যদিকে সেপ্টেম্বরে সাপ্তাহিক ছুটি রয়েছে ৮ দিন। এছাড়া ২৪ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ১ দিনের ছুটি থাকবে। তবে মধু পূর্ণিমা ও শুভ মহালয়া উপলক্ষে নির্ধারিত ছুটি শনিবার হওয়ায় এ জন্য অতিরিক্ত ছুটি মিলবে না।

সব মিলিয়ে সেপ্টেম্বরে মোট ছুটি থাকবে ৯ দিন। দুই মাসে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২১ দিনের ছুটি থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd