আহবান নিউজ :
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের সামনে ভিড়ের মধ্যে এক নারীর ব্যাগ থেকে নগদ ৯০০ টাকা চুরির ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী ফাতেমা (২৫) যশোর সদর উপজেলার শেখহাটি এলাকার কলাবাগান গ্রামের বাসিন্দা এবং মুহাম্মদ ইদ্রিস আলী মোল্লার স্ত্রী। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে তিনি হাসপাতালের প্যাথলজি বিভাগে মেডিকেল পরীক্ষা করানোর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ভিড়ের সুযোগ নিয়ে অজ্ঞাতনামা চোর বা চোরেরা তার ভ্যানিটি ব্যাগ থেকে ৯০০ টাকা চুরি করে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি সংশ্লিষ্টদের জানান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।