• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ শিক্ষক ছাড়াই সহপাঠীদের সঙ্গে চর্চায় শিখবে ইংরেজি যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষা চার বিষয় অনুপস্থিত ২৫২৩জন যশোরে সাবেক স্বামীর বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ যশোরে সাবেক ইউপি চেয়ারম্যানকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহতের অভিযোগ যশোর চৌগাছায় ৫১ পিস ইয়াবাসহ আটক ১ যশোরে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৭ যশোরে পৃথক ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ আহত ৯, থানায় অভিযোগ যশোরে ট্রপিক্যাল মেডিকেল স্টোরে অভিযান, প্যাথিডিনসহ দোকান মালিক আটক

যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষা চার বিষয় অনুপস্থিত ২৫২৩জন

Reporter Name / ৫ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

আহবান নিউজ :
সোমবার ২৭ জুলাই এইচএসসি পরীক্ষা যশোর শিক্ষা বোর্ডের অধীনে সকালে পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (২৬৯), জীববিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র (১৭৮),ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র (২৭৭) এবং বিকালে খাদ্য ও পুষ্টি ১ম পত্র (২৭৯) বিষয়ে পরীক্ষা কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠিত হয়েছে। তবে পরীক্ষায় অসাদুপয় অবলম্বনের দায়ে ঝিনাইদহ জেলা কেন্দ্র থেকে ২জন শিক্ষার্থী বহিস্কার হয়েছেন। পরীক্ষায় সকালে ৩ বিষয়ে ৭৬ হাজার ৫৯ জন শিক্ষার্থীর মধ্যে অংশ নেন ৭৩ হাজার ৫শ’ ২৩ জন। অনুপস্থিত হন ২ হাজার ৫শ’ ২৩জন। বিকালে খাদ্য ও পুষ্টি ১ম পত্র (২৭৯) বিষয় ১জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেন। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম.হোসেন আলী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, সকালে ৩ বিষয় পরীক্ষায় খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে ঝিনাইদহ জেলার কেন্দ্র নং ৩৩১ এ ২জন শিক্ষার্থী অসাদুপয় অবলম্বনের দায়ে বহিস্কার করা হয়। এছাড়া, পরীক্ষায় খুলনা জেলা থেকে অনুপস্থিত ৫৩৮জন,বাগেরহাট ১৬৭জন,সাতক্ষীরা জেলায় ২৬৫,কুষ্টিয়ায় ২৮৭,চুয়াডাঙ্গায় ২০৫,মেহেরপুরে ১৬৩,যশোরে ৩০৭,নড়াইল জেলায় ১৩৭,ঝিনাইদহ জেলায় ৩১০জন ও মাগুরা জেলায় ১৪৪জন অনুপস্থিত হন। অপরদিকে,বিকালের পরীক্ষায় ১জন পরীক্ষার্থী অংশ নিয়ে পরীক্ষা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd