• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোরে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোরে সাবেক ইউপি চেয়ারম্যানকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহতের অভিযোগ

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

আহবান নিউজ :
যশোর সদর উপজেলার রূপদিয়া বাজার এলাকায় নরেন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোদাচ্ছের হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (২৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে রূপদিয়া বাজারের মুন্সেফপুর মোড়ে হারুনের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
আহত মোদাচ্ছের হোসেন নরেন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগের নেতা। তিনি জিরাট গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত রনি নামে এক ব্যক্তি লোহার পাইপ দিয়ে তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
ঘটনার পর কোতোয়ালি মডেল থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
যশোরের বাঘারপাড়া উপজেলার তেঘরী গ্রামে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে একই পরিবারের তিনজন আহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাগডাঙ্গা গ্রামের আসলাম (৫০),তার স্ত্রী তৃষ্ণা (৪০) এবং মেয়ে জুবাইয়া (২৫)।
পুলিশ জানায়,মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে গেলে পূর্ব শত্রুতার জেরে মেয়ের চাচাতো দেবর শরিফুল ইসলামের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শরিফুল কাঠের টুকরা দিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। এতে তিনজন আহত হন।
স্বজনরা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। আহত আসলামের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে
যশোর শহরের ঝুমঝুমপুর এলাকার এক বৃদ্ধা ও তার পরিবারের সদস্যদের মারধর, হুমকি এবং দীর্ঘদিন ধরে হয়রানির অভিযোগে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী আছমা খাতুন (৬৪), মৃত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের স্ত্রী। তিনি ঝুমঝুমপুরের জামাল বিহারীর বাগানসংলগ্ন এলাকার বাসিন্দা।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, পারিবারিক বিরোধের জেরে একই এলাকার অন্তরা বেগম, ফারহানা রুনা, রানী ও বেবী দীর্ঘদিন ধরে তাকে, তার ছেলে তবিবুর রহমান টিটো এবং পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।
অভিযোগে আরও বলা হয়, গত ২৬ জুলাই সকাল ৯টার দিকে অভিযুক্তরা বাড়ির উঠানে কাপড় শুকানোর দড়ি ছিঁড়ে ফেলেন। এর প্রতিবাদ করলে আছমা খাতুনকে গালিগালাজ করা হয়। পরে তার পুত্রবধূ ফাতেমা বেগম প্রতিবাদ করলে তাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় বাধা দিতে গেলে তার ছেলেকেও মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগী দাবি করেন, অভিযুক্তদের হুমকিতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 যশোরের ঝিকরগাছা উপজেলার ছুটিপুর কাগমারি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রুপা খাতুন (৩৪) নামে এক গৃহবধূ আহত হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত রুপা খাতুন উপজেলার ছুটিপুর কাগমারি গ্রামের মুস্তাকিমের স্ত্রী।
অভিযোগ রয়েছে, জমিজমা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে একই গ্রামের মুকুল (৩৮) ও নুর নবী (৩৩), উভয়ই আব্দুল মজিদের ছেলে, ইট দিয়ে মাথায় আঘাত করলে রুপা খাতুন গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
যশোর শহরের ঢাকা রোডের কদমতলা এলাকায় চাচাতো ভাইয়ের কাওচির আঘাতে আজিম বিশ্বাস (৩৮) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এঘটনা ঘটে। আহত আজিম বিশ্বাস ঝুমঝুমপুর এলাকার মৃত আব্দুল আজিজ বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে তার চাচাতো ভাই আরিফ (৩২),ধারালো কাওচি দিয়ে আজিম বিশ্বাসের পিঠে এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি গুরুতর জখম হন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd