আহবান নিউজ :
যশোরের চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
চৌগাছা থানা পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনা করে চৌগাছা মাঠপাড়া গ্রামের তবিবর রহমানের চায়ের দোকানের সামনে চৌগাছা বিশ্বাসপাড়া-ইছাপুর সড়ক থেকে তাদের আটক করে।
গ্রেপ্তাররা হলেন চৌগাছা উপজেলার হুদা এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে জসিম উদ্দিন (৩০) এবং দিঘলসিংহ গ্রামের নুর ইসলাম মৃধার ছেলে মো. সোহাগ হোসেন (৩৩)।
পুলিশের দাবি, তাদের দেহ তল্লাশি করে ৮০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার (২৩ জুলাই) তাদের আদালতে পাঠানো হয়েছে।