• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

যশোরে অনলাইন জুয়ার অভিযোগে নারী আটক কারাগারে প্রেরণ

Reporter Name / ২৬ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

আহবান নিউজ ;
যশোরের শার্শা উপজেলায় অনলাইন বেটিং ও জুয়াবিরোধী বিশেষ অভিযানে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে রুনা পারভীন (আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ইনভেস্টিগেশন সেল। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত বিভিন্ন আইএমইআই নম্বর ও সিম কার্ডসংবলিত দুটি স্মার্টফোন জব্দ করা হয়।
রোববার রাতে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল মোড়লপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের নুরুল আমিনের মেয়ে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেলবার মণ্ডলের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও রুনা পারভীনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।
এ ঘটনায় ডিবির এসআই জয়নুল আবেদীন বাদী হয়ে শার্শা থানায় মামলা দায়ের করেন। সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd