• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

যশোরে বিশ্বকাপ ফাইনাল ম্যাচের পাবলিক স্ক্রিনিং বাতিল

Reporter Name / ২০ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

আহবান নিউজ :
প্রশাসনের আকস্মিক নির্দেশনার কারণে যশোরে ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬ এর ফাইনাল ম্যাচের পাবলিক স্ক্রিনিং বাতিল করা হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান ইভেন্টোরি রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে যশোর টাউন হল মাঠে ডিজিটাল স্ক্রিনে বিশ্বকাপের ম্যাচগুলো সফলভাবে সম্প্রচার করা হয়। পরে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আয়োজনটি বাদশাহ ফয়সাল স্কুল মাঠে স্থানান্তর করা হলে সেখানে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচও সফলভাবে প্রদর্শন করা হয়।
তবে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন থাকা সত্ত্বেও আকস্মিক প্রশাসনিক নির্দেশনায় পূর্বঘোষিত ভেন্যু বাদশাহ ফয়সাল স্কুল মাঠে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের সরাসরি সম্প্রচার বাতিল করতে বাধ্য হয়েছেন আয়োজকরা।
এ ঘটনায় দর্শক ও ফুটবলপ্রেমীদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করে ইভেন্টোরির ব্যবস্থাপনা পরিচালক মো. নাসিম উদ্দীন খান বলেন, আয়োজনের শুরু থেকে যেভাবে যশোরবাসী সহযোগিতা ও ভালোবাসা দিয়েছেন, তার জন্য তারা কৃতজ্ঞ। ভবিষ্যতে আরও বড় পরিসরে সামাজিক ও বিনোদনমূলক আয়োজন নিয়ে যশোরবাসীর পাশে থাকার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd