
আহবান নিউজ :
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শরিফুল ইসলাম (৩১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় এসআই (নিরস্ত্র) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি দল সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মো. রফিকুলের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় শরিফুল ইসলামের দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ৭০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
আটক শরিফুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার (১৮ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে ডিবি পুলিশ অফিসার ইনচার্জ সুজন কুমার মন্ডল জানিয়েছেন।