
আহবান নিউজ :
যশোরের মনিরামপুরে এক গৃহবধূকে মারধর করে জোরপূর্বক ঘুমের ট্যাবলেট খাওয়ানোর অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। সোমবার (১৩ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামের নাজমিন (৪০)-কে তার স্বামী, যশোর সদর উপজেলার কাজিপুর গ্রামের জাকারিয়া বাবু মারধর করে জোরপূর্বক ঘুমের ট্যাবলেট খাইয়ে দেন বলে ভুক্তভোগীর ছেলে হাসিব দাবি করেছেন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ভুক্তভোগীর ছেলে হাসিব জানান, তার মা সুস্থ হওয়ার পর এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের বিষয়ে অভিযুক্তের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।