• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

যশোর ঘুষ-তদবিরের অভিযোগে আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ

Reporter Name / ৩৫ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

আহবান নিউজ :
যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট কাজী রেফাত রেজওয়ান সেতুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সমিতি। সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর স্বাক্ষরিত এক নোটিশে তার বিরুদ্ধে সমিতির গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড ও পেশাগত শৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগ আনা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, গত ২৮ জুন যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতে ফৌজদারি আপিল নং ৮২৫/২৫ ও ৮২৬/২৫ মামলার শুনানির দিন ধার্য ছিল। ওই মামলায় নিয়োজিত আইনজীবী অ্যাডভোকেট এম এ গফুর আদালতের কাছে সময়ের আবেদন করেন। অভিযোগ করা হয়, তিনি আদালতে থাকা অবস্থায় অ্যাডভোকেট কাজী রেফাত রেজওয়ান সেতু মামলার নিয়োজিত কৌশুলি না হওয়া সত্ত্বেও সময়ের আবেদন প্রত্যাহার করে নিজেই শুনানিতে অংশ নেন। পরদিন ২৯ জুন আপিল মঞ্জুর হয়ে আসামিপক্ষ খালাস পান।
নোটিশে আরও অভিযোগ করা হয়েছে, অ্যাডভোকেট কাজী রেফাত রেজওয়ান সেতু এবং তার স্ত্রী, মাগুরায় কর্মরত যুগ্ম জেলা জজ আমাতুন মোর্শেদা, অনৈতিকভাবে ঘুষ লেনদেন ও তদবিরের মাধ্যমে ওই রায় প্রভাবিত করেছেন এবং বিভিন্ন সময় বিচার বিভাগের কর্মকর্তার পরিচয় ব্যবহার করে আদালতে অনৈতিক সুবিধা গ্রহণ করেছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং তা যশোর জেলা আইনজীবী সমিতির গঠনতন্ত্রের পরিপন্থী বলে নোটিশে উল্লেখ করা হয়।
এসব অভিযোগের প্রেক্ষিতে কেন তার বিরুদ্ধে সমিতির গঠনতন্ত্র অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
তবে নোটিশে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অ্যাডভোকেট কাজী রেফাত রেজওয়ান সেতুর বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd