• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

প্রেসক্লাব যশোরে দুুটি এসি প্রদানকালে জামায়াত এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ উপজেলা পর্যায়ে দেশের নবম হাসপাতাল হিসেবে  চৌগাছায় ১০০ শয্যার হাসপাতাল উদ্বোধন হতে যাচ্ছে

Reporter Name / ২৯ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

আহবান নিউজ :
প্রেসক্লাব যশোরে দুটি এসি প্রদানকালে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন,জনগনের সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সরকারের একার পক্ষে সম্ভব নয়। এজন্য দেশের সকল উন্নয়ন কর্মকান্ডে জনগনের সম্পৃক্ততা জরুরী বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের ১৬৪ থানার মধ্যে চৌগাছায় নবম হাসপাতাল হিসেবে ১০০শয্যার হাসপাতাল হিসেবে উদ্বোধন হতে যাচ্ছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর চৌগাছা হাসপাতালটি ১০০ শয্যার হিসেবে প্রথম উদ্বোধন করা হবে। এই হাসপাতালটি অতীতে উপজেলা পর্যায়ে মডেল হাসপাতাল ছিল। এখানে যে পরিমান স্বাভাবিক ডেলিভারি এবং সিজারিয়ান ডেলিভারি হত,তার পরিমাণ জেলা হাসপাতালের চেয়েও বেশি ছিল। সেই গৌরব আবার ফিরিয়ে আনার চেষ্টা চলছে উল্লেখ করে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, হাসপাতালটিতে স্থানীয় কমিউনিটি এবং নেতৃবৃন্দকে সম্পৃক্ত করা হয়েছে।যেকোন ভুল ধরিয়ে দিয়ে উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণ করে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
৬ জুলাই সোমবার সকালে প্রেসক্লাবের দ্বিতীয় তলায় অবস্থিত সাংবাদিক গোলাম মাজেদ অডিটোরিয়ামে এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ উপস্থিত থেকে এসি দুটি প্রেসক্লাব কর্তৃপক্ষকে বুঝিয়ে দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি গোলাম কুদ্দুস, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক আবুল হাশিম রেজা, জেলা কর্মপরিষদ সদস্য সাবেক ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, এমপির পিএস ইয়াসিন হোসেন, এপিএস মেহেদী হাসান প্রমুখ।
প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি ওয়াবুজ্জামান ঝন্টু, সহসভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক কাজী আশরাফুল আজাদ, কোষাধ্যক্ষ জাহিদ আহম্মেদ লিটন,দপ্তর সম্পাদক আব্দুল কাদের, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, কার্যনির্বাহী সদস্য শহিদ জয়, হাবিবুর রহমান মিলন,সফিক সায়ীদ, সাইফুর রহমান সাইফ, শিকদার খালিদ ও আব্দুল ওয়াহাব মুকুলসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
প্রেসক্লাবের পক্ষে সংসদ সদস্য এবং জামায়াত নেতৃবৃন্দ এবং এসি প্রদানে সহযোগিতা করায় কয়েকজন সাংবাদিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভারপ্রাপ্ত সভাপতি ওয়াবুজ্জামান ঝন্টু ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান। প্রেসক্লাবের উন্নয়নে ভূমিকা রাখায় ধন্যবাদ জ্ঞাপন করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd