• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ শিক্ষক ছাড়াই সহপাঠীদের সঙ্গে চর্চায় শিখবে ইংরেজি যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষা চার বিষয় অনুপস্থিত ২৫২৩জন যশোরে সাবেক স্বামীর বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ যশোরে সাবেক ইউপি চেয়ারম্যানকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহতের অভিযোগ যশোর চৌগাছায় ৫১ পিস ইয়াবাসহ আটক ১ যশোরে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৭ যশোরে পৃথক ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ আহত ৯, থানায় অভিযোগ যশোরে ট্রপিক্যাল মেডিকেল স্টোরে অভিযান, প্যাথিডিনসহ দোকান মালিক আটক

যশোরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

Reporter Name / ৩০ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

আহবান নিউজ :
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের মোবারককাঠি (নওদাপাড়া) এলাকায় একটি ভাড়া বাসা থেকে মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত ইব্রাহিম খলিলুল্লাহ যশোরের কেশবপুর উপজেলার ভালুকঘর গ্রামের হাফিজুর রহমানের ছেলে। তিনি যশোর শহরের মোবারককাঠি এলাকায় একটি বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে বাবার বাসা থেকে খাবার খেয়ে তিনি নিজের কক্ষে ফিরে যান। এরপর দুই দিন ধরে পরিবারের সদস্যরা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি। রোববার সকালে দরজা না খোলায় জানালা দিয়ে তাকে বিছানায় নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখে ৯৯৯-এ খবর দেওয়া হয়। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
কোতোয়ালি থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন বা আত্মহত্যার সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd