• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

সব মতের শিক্ষার্থীদের নিয়ে স্বপ্নের ক্যাম্পাস গড়তে চায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট

Reporter Name / ৩৬০ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

আহবান প্রতিবেদক :

সব দল–মতের শিক্ষার্থীদের নিয়ে স্বপ্নের ক্যাম্পাস গড়তে চায় বলে জানিয়েছে ছাত্রশিবির–সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ডাকসু নির্বাচন সামনে রেখে শেষ দিনের মতো প্রচারের পর গতকাল রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যানটিনের সামনে সংবাদ সম্মেলন করে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট।

ডাকসু নির্বাচনের জন্য এই প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) প্রার্থী সাদিক কায়েম বলেন, ‘আমরা চেষ্টা করেছি সব শিক্ষার্থীর কাছে যাওয়ার জন্য। সবার কাছে আমাদের মূল বার্তা ছিল, শিক্ষার্থীদের কথাই আমাদের কথা, তাঁদের আকাঙ্ক্ষাই আমাদের আকাঙ্ক্ষা।’

ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করার চেষ্টা করবেন বলে জানান সাদিক কায়েম। তিনি বলেন, ‘আগামী এক মাসে কোন কোন কাজ করব, তা ইশতেহারে দিয়েছি। আমরা আমাদের নীতিগত জায়গায় কাজ করব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করব। শিক্ষক মূল্যায়ন নিয়ে কাজ করব। লাইব্রেরি সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে কাজ করব।’

নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন এই প্রার্থী। তিনি বলেন, শিক্ষার্থী বোনদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের লড়াই চলবে।

প্যানেলের সাধারণ সম্পাদক ( জিএস) প্রার্থী এস এম ফরহাদ প্রচারে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পেয়েছেন বলে জানান। সংবাদ সম্মেলনে ফরহাদ বলেন, ‘আমরা আমাদের ইশতেহারগুলো শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পেয়েছি।’ তিনি আরও বলেছেন, ‘আমরা সব দল–মতের শিক্ষার্থীদের নিয়ে স্বপ্নের ক্যাম্পাস গড়তে চাই।’

আগামীকাল মঙ্গলবার ডাকসু নির্বাচন। এদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। নির্বাচনের আগে গতকাল রোববার ছিল প্রচারের শেষ দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd