• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোর আদালতে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের 

Reporter Name / ৭৫৭ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

যশোরে মামলা প্রত্যাহার না করায় বাদীর ভাইকে আবারও মারপিটের পরে মুখে কীটনাশক ঢেলে দেয়ার ঘটনায় আদালতে মামলা হয়েছে। গত ২৩ আগস্ট রাতে যশোর শহরের শংকরপুর আকবরের মোড়ে এই ঘটনাটি ঘটেছে। এরপরে গতকাল সোমবার অভয়নগর উপজেলার পোতপাড়া গ্রামের খান জাহান আলীর মেয়ে সোনিয়া আক্তার দিয়া বাদী হয়ে যশোর শহরের শংকরপুর এলাকার শামিম আহম্মেদ মানুয়াসহ পঁাচজনের বিরুদ্ধে এই মামলাটি করেছেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলো, শংকরপুর চোপদারপাড়ার শামিম আহম্মেদ মানুয়া, তার ভাই সুমন, স্ত্রী মনোয়ারা বেগম, ছেলে এহতেসান আহম্মেদ ফয়সাল, মেয়ের স্বামী রিপন, একই এলাকার বাবুর স্ত্রী নিশা।
বাদী মামলায় বলেছেন, পূর্ব বিরোধের জের ধরে চলতি বছরের ১৩ মে আসামি শামিম আহম্মেদ মানুয়ার বিরুদ্ধে একটি মামলা করেছিলেন। আসামিরা আদালত থেকে জামিনে এসে বর্তমানে ওই মামলাটি প্রত্যাহারের জন্য বেশ কিছুদিন ধরে বাদীকে হুমকি দিয়ে আসছিল। গত ২৩ আগস্ট রাত ৯টার দিকে মামলাটি মিমাংসার কথা বলে বাদীকে আসামি মানুয়ার বাড়িতে আসতে বলা হয়। বাদীর ভাই তামিম শেখকে সাথে নিয়ে সেখানে আসার পরই হঠাৎ করে সকলে মারপিট শুরু করে। একপর্যায় তামিম মাটিতে লুটিয়ে পড়ে গেলে একটি বোতলে থাকা কীটনাশক (বিষ) তামিমেম মুখে ঢেলে দেয়। এরপরে তামিমের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হত্যার হুমকি দিয়ে ছেড়ে দেয়। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ্য হয়ে কোতোয়ালি থানায় গেলে মামলা গ্রহণে অস্বীকৃতি জানায়। ফলে বাধ্য হয়ে গতকাল আদালতে এই মামলাটি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd