• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

পোস্টাল ভোট : ৫৫ হাজার ব্যালট বাংলাদেশে পৌঁছেছে

Reporter Name / ১৯২ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

আহবান ডেস্ক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৪ লাখ ৪৫ হাজার ৫৮৮ জন প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন করেছেন। এরমধ্যে ৫৫ হাজার ৩৪১টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

আজ বৃহস্পতিবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দেশের ৫২ জেলায় পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী (আইসিপিভি) ২ লাখ ৪৪ হাজার ৬২৫ জন ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ টি ব্যালট সংশ্লিষ্ট প্রবাসী গন্তব্যের দেশে পৌঁছেছে।

আর ৫ লাখ ৯ হাজার ৬০১ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। এরমধ্যে ৪ লাখ ৪৫ হাজার ৫৮৮ জন প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন হয়েছে।

এছাড়া ৩ লাখ ৯৪ হাজার ১৭৪ জন প্রবাসী ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন।

অপরদিকে ৫৫ হাজার ৩৪১টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

সালীম আহমাদ খান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে (দেশে এবং প্রবাসী মিলে) মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন।

 

 

 

 

 

 

সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd