• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরের ঝিকরগাছায় ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই এর অভিযোগে থানায় মামলা

Reporter Name / ২৪৬ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

যশোরের ঝিকরগাছায় ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই এর অভিযোগে থানায় মামলা
যশোর অফিস
যশোরের ঝিকরগাছায় কসমেটিকস ব্যবসায়ী মনিরুজ্জামানকে মারধর ও দুই লাখ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগে আদালতে একটি পিটিশন মামলা করা হয়েছে। মামলায় উপজেলার কামারপাড়া গ্রামের বাবুল হোসেন ভোদড় (৪৫) ও আব্দুল কাদের (৬০) কে আসামি করা হয়েছে। মনিরুজ্জামান অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জেরে আসামিরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। গত ১৩ নভেম্বর তিনি দোকানের মালামাল কেনার জন্য ঢাকায় যাওয়ার পথে খাঁ পাড়া নতুন মসজিদের কাছে আসামি ও আরও কয়েকজন তাকে দা ও লাঠি দিয়ে মারধর করে টাকা ও ফোনসেট ছিনিয়ে নেয়। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে পরে আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ঝিকরগাছা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd