• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

পাঁচ দফা দাবিতে পল্টনে বিক্ষোভ, যান চলাচল বন্ধ  

Reporter Name / ৩৫১ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

আহবান ডেস্ক:

নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর পল্টন এলাকা বৃহস্পতিবার সকাল থেকেই বিক্ষোভমুখর হয়ে ওঠে। হাজারো নেতাকর্মীর স্লোগান ও মিছিলের ঢলে পুরো এলাকাজুড়ে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিবেশ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণ শাখার ব্যানারে সকাল থেকেই দলটির নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে পল্টনের দিকে অগ্রসর হন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের নির্দেশ জারির পর থেকেই এই দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি।

শুধু জামায়াত নয়, একই দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-র নেতাকর্মীরাও পল্টনে যোগ দেন। বেলা সাড়ে দশটার দিকে মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মিছিলের নেতৃত্ব দেন। ঢাকা দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন।

জামায়াতের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেপ্তার বন্ধ, নির্বাচনে সব দলের সমান অংশগ্রহণ নিশ্চিত করা, ধর্মীয় স্বাধীনতা রক্ষা, এবং রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা।পল্টন এলাকায় সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd