• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন  নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ

ফ্যাসিবাদী আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান

Reporter Name / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফ্যাসিবাদী আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে নেতাকর্মীরা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে প্রত্যাখ্যান করে জনসাধারণের স্বাভাবিক চলাচল ও কার্যক্রম সচল রাখার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে শাহজাহান বাবু, সভাপতি, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি; আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি; মারুফুজ্জামান কাঞ্চন, সভাপতি, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি; সিরাজুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি; আবুল কাশেম কালু, সহ-সাংগঠনিক সম্পাদক, নগর বিএনপি; কামরুজ্জামান বাপ্পি, আহ্বায়ক, যশোর জেলা ছাত্রদল; শেখ হাসান ইমাম, যুগ্ম আহ্বায়ক, যশোর জেলা ছাত্রদল এবং নাঈম হোসেন রাব্বি, যুগ্ম আহ্বায়ক, নগর ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির মাধ্যমে জনজীবন ব্যাহত ও দেশের স্বাভাবিক পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা করা হচ্ছে। জনগণ এ ধরনের কর্মসূচি প্রত্যাখ্যান করেছে। তারা আরও বলেন, দেশের মানুষ আর কোনো স্বৈরাচারী শাসন, ভয়ভীতি কিংবা সহিংস রাজনীতিতে ফিরে যেতে চায় না। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সকল ষড়যন্ত্র ও নৈরাজ্যকর কর্মকাণ্ড প্রতিহত করা হবে।
এ সময় নেতাকর্মীরা ‘লকডাউন মানি না, মানব না’, ‘স্বৈরাচারের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘জনগণের অধিকার, প্রতিষ্ঠা করো’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীরা আওয়ামী লীগের ঘোষিত লকডাউন প্রতিহত করার পাশাপাশি জনসাধারণকে স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd