• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অনলাইন জুয়াচক্রের সঙ্গে সখ্যতার অভিযোগে এসআই আল মামুনের শাস্তিমূলক বদলি শার্শায় বিএনপি নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান নুরুজ্জামান লিটনের নারী উদ্যোক্তা ফারজানা ইয়াসমিন বৃষ্টির স্বপ্ন কর্মসংস্থান সৃষ্টি যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের প্যারেন্টিং কনফারেন্স ও কালচারাল ফেস্ট পুলিশকে রাজনৈতিক ক্যাডার নয়, জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে: প্রতিমন্ত্রী অমিত যশোর কোতোয়ালি থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন যশোর সীমান্তে ১৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে পৃথক ঘটনায় দুই গৃহবধূর মৃত্যু যশোরে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক শার্শায় কৃষকলীগ নেতাকে আটক করেছে পুলিশ যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ

Reporter Name / ১২ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি :

যশোরে বসবাসরত সাতক্ষীরার শ্রমজীবী মানুষের মাঝে উপহার হিসেবে মশারি বিতরণ করেছে যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতি। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব যশোরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মশারি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার কৃতী সন্তান, যশোরের সাবেক সিভিল সার্জন ও খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহিন। সমিতির সভাপতি জি এম আবু ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন যশোর টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক রেজাউল হক, যশোর বারের অ্যাডভোকেট বদরুদ্দোজা, সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক রায়হান সিদ্দিক, সমিতির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ ও মুক্তেশ্বরী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির নির্বাহী কমিটির সদস্য সাংবাদিক রফিকুল ইসলাম, সাংবাদিক কাজী আশরাফুল আজাদ, ড. অসীত বরণ মণ্ডল, মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন নাহার, ছাত্রবিষয়ক সম্পাদক রায়হান কবির, প্রভাষক ফয়সাল আহমদ,রোটারিয়ান নাসিম আহমেদ, ব্যাংকার মফিজুল ইসলাম ও অরবিন্দ ঘোষসহ সমিতির অন্যান্য সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd