• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অনলাইন জুয়াচক্রের সঙ্গে সখ্যতার অভিযোগে এসআই আল মামুনের শাস্তিমূলক বদলি শার্শায় বিএনপি নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান নুরুজ্জামান লিটনের নারী উদ্যোক্তা ফারজানা ইয়াসমিন বৃষ্টির স্বপ্ন কর্মসংস্থান সৃষ্টি যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের প্যারেন্টিং কনফারেন্স ও কালচারাল ফেস্ট পুলিশকে রাজনৈতিক ক্যাডার নয়, জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে: প্রতিমন্ত্রী অমিত যশোর কোতোয়ালি থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন যশোর সীমান্তে ১৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে পৃথক ঘটনায় দুই গৃহবধূর মৃত্যু যশোরে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক শার্শায় কৃষকলীগ নেতাকে আটক করেছে পুলিশ যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১

Reporter Name / ১৪ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:

যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৫০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি বাটন ফোনসহ শাহাদাত হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কায়বা শেখের আমবাগানের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক শাহাদাত হোসেন শার্শা উপজেলার বাড়িপুকুরিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধীন কায়বা বিওপির নায়েক মো. আরিফ হোসেনের নেতৃত্বে একটি টহলদল সীমান্তের মেইন পিলার ১৭/৭ এস থেকে প্রায় চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় শাহাদাতকে আটক করে তার কাছ থেকে ৫০ পিস ভারতীয় ইয়াবা, একটি বাজাজ প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেল ও একটি সিম্ফনি বাটন ফোন উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবা, মোটরসাইকেল ও অন্যান্য সামগ্রীর আনুমানিক সিজার মূল্য এক লাখ ৪১ হাজার টাকা। আটক ব্যক্তি ও উদ্ধার করা মালামাল শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd