• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অনলাইন জুয়াচক্রের সঙ্গে সখ্যতার অভিযোগে এসআই আল মামুনের শাস্তিমূলক বদলি শার্শায় বিএনপি নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান নুরুজ্জামান লিটনের নারী উদ্যোক্তা ফারজানা ইয়াসমিন বৃষ্টির স্বপ্ন কর্মসংস্থান সৃষ্টি যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের প্যারেন্টিং কনফারেন্স ও কালচারাল ফেস্ট পুলিশকে রাজনৈতিক ক্যাডার নয়, জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে: প্রতিমন্ত্রী অমিত যশোর কোতোয়ালি থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন যশোর সীমান্তে ১৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে পৃথক ঘটনায় দুই গৃহবধূর মৃত্যু যশোরে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক শার্শায় কৃষকলীগ নেতাকে আটক করেছে পুলিশ যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

Reporter Name / ১২ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
{"fte_image_ids":[],"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"total_editor_actions":{},"photos_added":0,"tools_used":{"resize":1},"longitude":-1,"latitude":-1,"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আহ্বান নিউজ:

 যশোরের ঝিকরগাছায় ঘরের ছাদ থেকে নিচে পড়ে বুলবুলি বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার গঙ্গাধরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বুলবুলি বেগম ওই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।

নিহতের পুত্রবধূ রীপা খাতুন জানান, দুই দিন ধরে বৃষ্টির কারণে ঘরের একতলা ছাদে রাখা জ্বালানি খড়ি ভিজে যাচ্ছিল। শুক্রবার সকাল ৭টার দিকে বৃষ্টির পানি থেকে খড়ি রক্ষা করতে ছাদে যান বুলবুলি বেগম। এ সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সকাল ১০টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক রাহুল দেব ঘোষ তাঁকে হাসপাতালে ভর্তি করেন। তবে ভর্তির কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়।

বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd