• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিআরডিবির অর্থ আত্মসাৎ, মাঠ সহকারীর ১৩ বছর কারাদণ্ড চৌদ্দশ’ শিশু-কিশোরকে হত্যা করেও আ’লীগের রক্ততৃষ্ণা এখনও মেটেনি : যশোরে রুহুল কবীর রিজভী চিত্রা নদীর পাড় কেটে মাটি বিক্রি, কাদায় পিছলে অন্তত ১০ জন আহত ফ্যাসিবাদী আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান যশোরে রান্না করতে গিয়ে আগুনে পুড়ে নারী গুরুতর আহত যশোরে সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যু যশোরে বাসে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় যাত্রী আহত যশোরে মধ্যরাতে মাঠে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, চলছে মোড়ে মোড়ে তল্লাশি ব্রাদার টিটোস হোমে কচিকাঁচাদের সাধারণ জ্ঞানের লড়াই বেনাপোলে আ. লীগের ব্যানার তৈরির সময় একজন আটক, ভিডিও ধারণ করায় মারধর

ফ্যাসিবাদী আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান

Reporter Name / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফ্যাসিবাদী আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে নেতাকর্মীরা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে প্রত্যাখ্যান করে জনসাধারণের স্বাভাবিক চলাচল ও কার্যক্রম সচল রাখার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে শাহজাহান বাবু, সভাপতি, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি; আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি; মারুফুজ্জামান কাঞ্চন, সভাপতি, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি; সিরাজুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি; আবুল কাশেম কালু, সহ-সাংগঠনিক সম্পাদক, নগর বিএনপি; কামরুজ্জামান বাপ্পি, আহ্বায়ক, যশোর জেলা ছাত্রদল; শেখ হাসান ইমাম, যুগ্ম আহ্বায়ক, যশোর জেলা ছাত্রদল এবং নাঈম হোসেন রাব্বি, যুগ্ম আহ্বায়ক, নগর ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির মাধ্যমে জনজীবন ব্যাহত ও দেশের স্বাভাবিক পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা করা হচ্ছে। জনগণ এ ধরনের কর্মসূচি প্রত্যাখ্যান করেছে। তারা আরও বলেন, দেশের মানুষ আর কোনো স্বৈরাচারী শাসন, ভয়ভীতি কিংবা সহিংস রাজনীতিতে ফিরে যেতে চায় না। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সকল ষড়যন্ত্র ও নৈরাজ্যকর কর্মকাণ্ড প্রতিহত করা হবে।
এ সময় নেতাকর্মীরা ‘লকডাউন মানি না, মানব না’, ‘স্বৈরাচারের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘জনগণের অধিকার, প্রতিষ্ঠা করো’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীরা আওয়ামী লীগের ঘোষিত লকডাউন প্রতিহত করার পাশাপাশি জনসাধারণকে স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd