• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে এনসিপির যুগ্ম  আহ্বায়ক রিপনকে শোকজ ভারত থেকে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি, হস্তান্তর বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে যশোরে মাছ ধরাকে কেন্দ্র করে যুবককে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত মাগুরায় মাসুদ গাজী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে গ্রেপ্তার এসআরবি-৬-এর যশোর উপশহর ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত যশোর সীমান্তে ১৭ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে ৫০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য আটক যশোরে বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে যুবক আটক,পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন যশোরে চাঁদা না দেওয়ায় ট্রাকচালককে হাতুড়িপেটা, ৪৪ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ জনগণের ব্যাপক অংশগ্রহণে আগামীকালের লংমার্চ সফল হবে: গোলাম পরওয়ার ঢাকা থেকে খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া পর্যন্ত ৪১০ কিলোমিটারের কর্মসূচি, যুক্ত হবে দেড় হাজার গাড়ি

যশোরে পরিত্যক্ত জমি থেকে ২টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার

Reporter Name / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

আহ্বান নিউজ:
যশোর শহরের মোল্লাপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে যশোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্ব বারান্দী মোল্লাপাড়া গোরস্থানের উত্তর পাশে হিটু মিয়া নামের এক ব্যক্তির পরিত্যক্ত জমি থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জমিতে কালো ও লাল কসটেপ দিয়ে মোড়ানো দুটি ককটেলসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন কোতোয়ালি থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তু দুটি উদ্ধার করে।
কে বা কারা বস্তু দুটি সেখানে রেখে গেছে, তা জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd