প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৬, ৪:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ
যশোরে পরিত্যক্ত জমি থেকে ২টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার

আহ্বান নিউজ:
যশোর শহরের মোল্লাপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে যশোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্ব বারান্দী মোল্লাপাড়া গোরস্থানের উত্তর পাশে হিটু মিয়া নামের এক ব্যক্তির পরিত্যক্ত জমি থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জমিতে কালো ও লাল কসটেপ দিয়ে মোড়ানো দুটি ককটেলসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন কোতোয়ালি থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তু দুটি উদ্ধার করে।
কে বা কারা বস্তু দুটি সেখানে রেখে গেছে, তা জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫