• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচি গ্রহণ যশোরে মোটরসাইকেল-চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক গুরুতর আহত যশোর অফিস  যশোর জেলা প্রাথমিকে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, বাবার স্বীকৃতি চার বছর পরে! দুই কিডনি বিকল তরুণ নেতা রনিকে আল মামুন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা যশোরের অভয়নগরে বাড়তি দামে সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা যশোরের মণিরামপুরে শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা যশোরে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক যশোরে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনা, যুবক ঢাকায় রেফার জুলাইয়ে হামলা-মামলা-হুমকির শিকার ৬৪ সাংবাদিক: বিএজে যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রী আত্মহত্যা

খুলনায় দুই বিদেশি পিস্তলসহ ‘বি কোম্পানির’ তিন সন্ত্রাসী গ্রেফতার

Reporter Name / ৬ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

আহবান নিউজ :
খুলনা মহানগরীর লবণচরা থানার রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও নগদ ১ লাখ ৫৩ হাজার ৩০০ টাকাসহ ‘বি কোম্পানি’ নামে পরিচিত একটি সন্ত্রাসী গ্রুপের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি।
রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গ্রেফতাররা হলেন মো. ইলিয়াস সরদার (৪২), মো. সুজন (৩৮) ও মো. নান্না বেপারি (৫৭)।
র‍্যাব জানায়, অভিযানের সময় নান্না বেপারির বসতঘরে তল্লাশি চালিয়ে ইলিয়াস ও সুজনের হেফাজত থেকে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি এবং নগদ ১ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা আলামত আইনানুগভাবে জব্দ করা হয়েছে।
র‍্যাবের প্রাথমিক যাচাইয়ে জানা গেছে, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে খুলনা, পিরোজপুর ও বরগুনাসহ বিভিন্ন জেলায় হত্যাচেষ্টা, মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে গ্রেফতারদের উদ্ধারকৃত আলামতসহ খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব-৬।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd