আহবান নিউজ :
যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে লিপি খাতুন (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
পুলিশ জানায়, রোববার (২ আগস্ট) রাতে লিপি খাতুন দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন। তার স্বামী গোলাম রসুল মালয়েশিয়া থেকে অসুস্থ অবস্থায় দেশে ফিরে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী রয়েছেন। পারিবারিক ও শারীরিক নানা সংকটে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, নিজ বসতঘরের সিঁড়িঘরে শাড়ি দিয়ে গলায় ফাঁস দেন লিপি খাতুন। পরে তার ১০ বছর বয়সী মেয়ে সাদিয়া মাকে খুঁজতে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্যরা এসে তাকে নামিয়ে মৃত অবস্থায় পান।
খবর পেয়ে চৌগাছা থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।