• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচি গ্রহণ যশোরে মোটরসাইকেল-চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক গুরুতর আহত যশোর অফিস  যশোর জেলা প্রাথমিকে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, বাবার স্বীকৃতি চার বছর পরে! দুই কিডনি বিকল তরুণ নেতা রনিকে আল মামুন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা যশোরের অভয়নগরে বাড়তি দামে সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা যশোরের মণিরামপুরে শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা যশোরে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক যশোরে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনা, যুবক ঢাকায় রেফার জুলাইয়ে হামলা-মামলা-হুমকির শিকার ৬৪ সাংবাদিক: বিএজে যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রী আত্মহত্যা

দুই কিডনি বিকল তরুণ নেতা রনিকে আল মামুন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা

Reporter Name / ৫ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

আহবান নিউজ :

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. রনি হোসেনের (২৮) চিকিৎসার জন্য ২০ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছে আল মামুন ফাউন্ডেশন।

সোমবার দুপুরে নরেন্দ্রপুর ইউনিয়নের জামতলা হাটবিলা এলাকায় রনির বাড়িতে গিয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আল মামুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম এ সহায়তার অর্থ তার পরিবারের হাতে তুলে দেন। এ সময় তিনি রনির শারীরিক অবস্থারও খোঁজখবর নেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে দুটি কিডনি বিকল হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন রনি হোসেন। ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে তার পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে।

এ সময় ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম বলেন, রনির জন্য এখনো উপযুক্ত কিডনি ডোনার পাওয়া যায়নি। ডোনার পাওয়া গেলে তার চিকিৎসার ব্যয় বহনে সর্বাত্মক সহযোগিতা করা হবে। তিনি রনির দ্রুত সুস্থতা কামনা করেন।

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল মামুন ফাউন্ডেশনের উপদেষ্টা আল মামুন শাওন, সাধারণ সম্পাদক ডা. সাকির আহমেদ শুভ্র, যুগ্ম সম্পাদক আসলাম শেখ, সদস্য মামুন হোসেন ও খন্দকার ফকরুজ্জামান রাসেল,কৃষকদল নেতা আব্দুল আজিজ,যুবদল নেতা রাকিব হোসেন মুন্সী ও আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল ইসলাম, সেলিম রেজা, গোলাম রসুল, আনারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd