• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচি গ্রহণ যশোরে মোটরসাইকেল-চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক গুরুতর আহত যশোর অফিস  যশোর জেলা প্রাথমিকে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, বাবার স্বীকৃতি চার বছর পরে! দুই কিডনি বিকল তরুণ নেতা রনিকে আল মামুন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা যশোরের অভয়নগরে বাড়তি দামে সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা যশোরের মণিরামপুরে শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা যশোরে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক যশোরে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনা, যুবক ঢাকায় রেফার জুলাইয়ে হামলা-মামলা-হুমকির শিকার ৬৪ সাংবাদিক: বিএজে যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রী আত্মহত্যা

যশোরের মণিরামপুরে শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

আহবান নিউজ :

যশোরের মণিরামপুরে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শান্ত ইসলাম (২০) নামে এক যুবককে পুলিশে সোপর্দ করেছেন তার বাবা। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে রোববার দিবাগত রাতে মণিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। অভিযুক্ত যুবক উপজেলার শ্যামকুড় ইউনিয়নের জামজামিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (২ আগস্ট) সন্ধ্যার আগে অভিযুক্ত শান্ত ইসলাম জামজামিয়া মাদরাসার পেছনের একটি সেচপাম্প ঘরে শিশুটিকে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে শান্তকে হাতেনাতে ধরে ফেলেন। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শান্তর বাবা এগিয়ে এসে তাকে পুলিশের হাতে তুলে দেন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান লিটন জানান, অভিযুক্ত যুবকের আচরণ আগে থেকেই খারাপ ছিল। রোববারের এই ঘটনার পর এলাকাবাসীর মাধ্যমে তারা জানতে পেরেছেন যে, এর আগেও এই তরুণ আরও দুটি শিশুর ওপর নির্যাতন চালিয়েছিল, যা সে সময় স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়া হয়।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd