• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে: স্বরাষ্ট্র

Reporter Name / ১৮৯ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সাম্প্রতিক কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে কিছুটা খারাপের দিকে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধরী

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা চেষ্টা করব দ্রুত পরিস্থিতিকে আগের স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনার।”

রাজবাড়ীর ঘটনার সঙ্গে আন্তর্জাতিক ষড়যন্ত্রের সম্ভাবনা নিয়ে তিনি জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে আইনের আওতায় আনা হয়েছে। “গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের পর পুরো ঘটনা স্পষ্ট হবে,” বলেন তিনি।

ডিসি ও এসপি দায়িত্বে থাকায় নিরপেক্ষ তদন্ত সম্ভব হবে কি না—এ প্রশ্নে তিনি বলেন, “কাদের গাফিলতি হয়েছে তা তদন্তের পর বলা যাবে। দোষী প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

আইন-শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হচ্ছে কি না—এই প্রশ্নে তিনি বলেন, “না, আমরা ব্যর্থ হচ্ছি না। সমস্যা হচ্ছে অসহিষ্ণুতা। যারা এসব ঘটিয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে। সবাইকে ধৈর্যশীল হতে হবে।”

নির্বাচনে জনগণের অংশগ্রহণে প্রভাব ফেলবে কি না—এ বিষয়ে তিনি বলেন, “জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন তাদের কেউ বাধা দিতে পারবে না। ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া সম্ভব নয়।”

সূত্র :ইত্তেফাক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd