• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
  • [gtranslate]

যশোরে সোমবার স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা ও মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনের পদযাত্রা

Reporter Name / ২৩ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি :
যশোরে সোমবার স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা ও মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনের পদযাত্রা
যশোর সদর উপজেলার ১১ নম্বর রামনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আগামী সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে চারটায় সতিঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমির ফয়সাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাগর আহমেদ এবং যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ। সভায় সভাপতিত্ব করবেন রামনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দলীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এতে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।
অন্যদিকে, মুক্তেশ্বরী নদী রক্ষা ও পুনরুদ্ধারের দাবিতে একই দিন বিকেল ৫টায় ‘মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলন, যশোর’ জেলা পুলেরহাট থেকে দড়াটানা ভৈরব নদ পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মুক্তেশ্বরী নদীর দখলমুক্তকরণ, আদ্-দ্বীন হাসপাতালসহ সকল অবৈধ দখলদার উচ্ছেদ, নদী দখলকারীদের বিচার, ভৈরব নদীর সঙ্গে উজানে মুক্তেশ্বরী নদীর সংযোগ এবং মাথাভাঙা নদীর সঙ্গে ভৈরব নদীর সংযোগ পুনঃস্থাপনের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd