• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
  • [gtranslate]

যশোর বাঘারপাড়ায় মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

আহবান নিউজ :
যশোর বাঘারপাড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রমজান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নয়ন (১৫) নামে আরও একজন আহত হয়েছেন।
শনিবার (৬ জুন) সকাল ৮টার দিকে উপজেলার বন্দবিলা ইউনিয়নের চাপাতলা ঈদগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রমজান উপজেলার চাপাতলা আজমপুর গ্রামের খোকনের ছেলে এবং আহত নয়ন একই গ্রামের মানিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,রমজান ও নয়ন খাজুরা বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে চাপাতলা ঈদগাহের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রমজানকে মৃত ঘোষণা করেন। আহত নয়ন হাসপাতালে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd