• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

চ্যানেল এস’-এ যশোরের সন্তান খোকন  বিশ্বাসের একক সংগীতানুষ্ঠান 

Reporter Name / ১১৯ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি :
যশোরের সন্তান খোকন বিশ্বাস, ছোটোবেলা থেকেই তিনি সংগীত চর্চা করে আসছেন। জেলার প্রাচীনতম ও স্বনামধন্য সংগীত শিক্ষালয় স্বরগম সংগীত একাডেমি থেকে প্রাতিষ্ঠানিকভাবে তিনি সংগীত শিক্ষা নিয়েছেন। সংগীত শেখা ও চর্চার ধারাবাহিকতায় বিভিন্ন অনুষ্ঠান মঞ্চে একক সংগীত ও গজল পরিবেশন করেছেন। এবার সংবাদ ও বিনোদনভিত্তিক ‘এস’ স্যাটেলাইট চ্যানেল পরিবেশিত হতে যাচ্ছে এই গুণী সংগীত শিল্পীর একক সংগীতানুষ্ঠান। আজ শনিবার (১১ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেলটিতে সংগীত শিল্পী খোকন বিশ্বাসের পাঁচটি আধুনিক বাংলা গান ও গজল পরিবেশিত হবে।
খোকন বিশ্বাস যশোর শহরের বারান্দীপাড়া সংলগ্ন ঢাকা রোড তালতলায় বেড়ে উঠেছেন। বর্তমানে তিনি যশোর মেডিক্যাল কলেজের এনাটমি বিভাগে কর্মরত। কর্মজীবনের ফাঁকে যখনই ফুরসত পান সংগীত চর্চা করেন এই গুণী ব্যক্তি। আমন্ত্রণ পেলে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও সংগীত পরিবেশন করেন। যশোরের এই কৃতী সন্তান, শনিবার (১১ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে ‘এস’ চ্যানেলে অনুষ্ঠাতব্য তার এক সংগীতানুষ্ঠান দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd