• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে শিক্ষার্থীদের চোখ পরীক্ষা ও বিনামূল্যে চশমা প্রদান কার্যক্রম উদ্বোধন

Reporter Name / ৪২৬ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

দেশের পাঁচ জেলায় দুই লক্ষাধিক শিক্ষার্থীর চোখ পরীক্ষা করে বিনামূল্যে চশমা ও চক্ষু সেবা প্রদানের কার্যক্রমের উদ্বোধন হয়েছে যশোরে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে ঝিকরগাছার নাভারণ আকিজ কলেজিয়েট স্কুলে এ কার্যক্রমের উদ্বোধন করেন আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর।

সি টু লার্ন প্রোগ্রামের আওতায় আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার ও ভিশন স্প্রিং-এর যৌথ উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মাসুদ রানা ও জেলা শিক্ষা অফিসার মো. মাহফুজুল হোসেন।

বক্তারা বলেন, চোখের সুরক্ষা অত্যন্ত জরুরি। দৃষ্টিশক্তি দুর্বল হলে নিয়মিত পরীক্ষা ও প্রয়োজনীয় চশমা ব্যবহার করতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভিশন স্প্রিং-এর কান্ট্রি ডিরেক্টর মিশা মাহজাবীন, আকিজ কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুজ্জামান ও সিভিসি’র নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম।

এদিন বিদ্যালয়ের শিক্ষার্থীরা চোখ পরীক্ষা করায় এবং প্রয়োজনীয় চশমা পাওয়ার জন্য বাছাই হয়। শিক্ষার্থীরা সহজে স্কুলে পরীক্ষা ও বিনামূল্যে চশমা পাওয়ায় আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd