• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]

যশোরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

Reporter Name / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

আহবান নিউজ২৪ :
‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ পালিত হয়েছে ।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৭এপ্রিল) সকালে যশোর সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের এসপি অফিস মোড় প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
র‍্যালি শেষে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাক্তার নাজমুস সাদিক রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মাসুদ রানা। ব্রাক খুলনার ব্যবস্থাপক মহিতোষ রায়, যশোর সদর উপজেলার ব্রাকের ব্যবস্থাপক আসাদুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সারাদেশের ন্যায় যশোরেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিভিন্ন এনজিও দিবসটি উপলক্ষে দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি পালন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd