• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ শিক্ষক ছাড়াই সহপাঠীদের সঙ্গে চর্চায় শিখবে ইংরেজি যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষা চার বিষয় অনুপস্থিত ২৫২৩জন যশোরে সাবেক স্বামীর বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ যশোরে সাবেক ইউপি চেয়ারম্যানকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহতের অভিযোগ যশোর চৌগাছায় ৫১ পিস ইয়াবাসহ আটক ১ যশোরে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৭ যশোরে পৃথক ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ আহত ৯, থানায় অভিযোগ যশোরে ট্রপিক্যাল মেডিকেল স্টোরে অভিযান, প্যাথিডিনসহ দোকান মালিক আটক

যশোর ইনস্টিটিউট নির্বাচনে ২ প্যানেলে ৪৪সহ ৪৬ জনের মনোনয়নপত্র দাখিল

Reporter Name / ১১৫ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

আহবান নিউজ২৪ :
যশোর ইনস্টিটিউট পরিচালনা পরিষদ নির্বাচনে দুই প্যানেল থেকে ৪৪ জন্য এবং স্বতন্ত্রভাবে ২জন ৪৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এ জেড এম সালেক নেতৃত্বাধীন সংস্কার ও উন্নয়ন পরিষদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় আনিসুজ্জামান পিন্টুর নেতৃত্বাধীন ‘পরিবর্তন ও উন্নয়ন’ নামের পরিষদ।
মঙ্গলবার (৩১ মার্চ) মনোনয়নপত্র জমাদানের শেষ সময় রাত আটটার আগে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন ও সহকারী কমিশনার নাইমুর রহমান মনোনয়নপত্র গ্রহণ করেন।
এসময় যশোর ইনস্টিটিউটের বর্তমান সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু, সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহকসহ বিদায়ী নেতৃবৃন্দ সময় উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দিয়েছেন এ.জেড. এম সালেক (স্বপন) এর নেতৃত্বাধীন ২০ পদে ২৩জন। এ প্যানেলের অন্যান্যরা হলেন, অ্যাড. মাহামুদুল হাসান বুলু, সানোয়ার আলম খান দুলু, মুস্তাফিজুর রহমান কবীর, লেলিন, ড. শাহনাজ পারভীন, জুলফিকার হাসান মাসুম, হাচিনুর রহমান, রায়হান সিদ্দিকী প্রবাল, অ্যাড. আবুল কায়েস, আক্তারুজ্জামান, শাহাবুদ্দীন সাবু, ইমরান সাদিক, আলমগীর হোসেন বাবু, সৈয়দ শাহজাহান খোকন, ইবাদত খান, জিল্লুর রহমান মানিক, চঞ্চল সরকার, অজয় দত্ত, কাসেদুজ্জামান সেলিম, সাকিব সামরান, সায়েদা বানু শিল্পী ও ফারুখ আহম্মদ সিদ্দিকী (চন্দন)।
অপরদিকে আনিসুজ্জামান পিন্টু নেতৃত্বে ২০ পদের বিপরীতে ২১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ প্যানেলের অন্যান্যরা হলেন, আবুল হাসিম রেজা, মঞ্জুর কাদের মঞ্জু, শাহাবুদ্দীন, ফেরদৌস হোসেন আলমগীর, জাকির হোসেন, এস. এম. তোজাম্মেল হক, শারমিন সুলতানা, বদরুজ্জামান, নাছিম উদ্দিন খান, নূর-ই-আলী-নূর-মামুন, জুবায়ের হোসেন, শেখ সাদী হ্যাভেন, হাসেম আলা, হাবিবুর রহমান রুবেল, মোহাম্মদ আব্দুল খালেক, নাসির উদ্দীন মিঠু, মমতাজ খাতুন, আবুল কালাম কালাম আজাদ, তরিকুল ইসলাম ও সালমান হাসান। এছাড়াও স্বতন্ত্রভাবে মাহাবুবুর রহমান ও নূরুন্নবী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
২ এপ্রিল থেকে ৪ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র বাছাই, বৈধ মনোনয়নপত্র বাছাই ৫ এপ্রিল, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৬ এপ্রিল, ২৪ এপ্রিল ভোটগ্রহণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd