• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে মারামারি মামলায় সোয়ায়েব হোসেন নামে এক ব্যক্তির দুই বছর কারাদন্ড যশোর অফিস 

Reporter Name / ৩৬০ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

মারামারি মামলায় সোয়ায়েব হোসেন নামে এক ব্যক্তিকে দুই বছর সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। এ মামলার অপর ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে। সোমবার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত সোয়ায়েব হোসেন যশোর সদরের কুতুবপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, কুতুবপুর হাফেজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন নিয়ে আসামিদের সাথে ম্যানেজিং কমিটির সদস্য একই গ্রামের শামছুর রহমানের বিরোধ চলে আসছিল। ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি রাতে হাফেজ হেলাল উদ্দিন ফোন করে শামছুর রহমানকে মসজিদের সামনে আসতে বলে। শামছুর রহমান মসজিদের সামনে পেঁৗছালে আসামিরা তাদে মারপিট করে গুরুতর জখম করে। এ ঘটনার পর শামছুর রহমান কিছুটা সুস্থ্য হয়ে ৭ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় ওই ৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মতিয়ার রহমান।
দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি শোয়ায়েব হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ২বছর সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত সোয়ায়েব হোসেন জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd