• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৮০ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক।

ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (১৮ মার্চ ) সন্ধ্যায় সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোঃ শাহজাহান কবির হিরার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচটি তৌফাজ্জল হোসেনের সঞ্চালনায় সীমিত পরিসরে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন, পৌর বিএনপির আহবায়ক আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি বেগ ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, এবং সংগঠনের সভাপতি শাহজাহান কবির হিরার দিকনির্দেশনা মুলক বক্তব্যে অনুষ্ঠিান শেষ হলে দেশ ও জাতীয় কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের পর ইফতার পরিবেশনা করা হয়।

এতে উপস্থিত ছিলেন- আমাদের দেশ পত্রিকার প্রতিনিধি মোঃ কামাল উদ্দিন, নিউনেশান পত্রিকার সাংবাদিক মোঃ রায়হান উদ্দিন সরকার, যুগান্তর পত্রিকার সাংবাদিক মোঃ রইচ উদ্দিন, গৌরীপুর নিউজ ডটকমের বার্তা সম্পাদক হলি শিয়াম শ্রাবণ, দৈনিক খবর পত্রিকার সাংবাদিক শামীম খান,কালের সমাজের সাংবাদিক মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।

উল্লেখ্য, উক্ত সংগঠনটি গৌরীপুর তথা ময়মনসিংহ জেলার পার্শ্ববর্তী এলাকাসহ গৌরীপুরে সাংগঠনিক কার্যক্রমে বিশেষ ভুমিকা পালন করায় এটি ইতিমধ্যে ফাদার সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে বলে বিভিন্ন মহলের আলোচনায় উঠে এসেছে । সচরাচর দেখা যায়,সংবাদ পরিবেশন এবং জনসাধারণের যোগাযোগের ক্ষেত্রেও এটি অধিকাংশ সময় খোলা থাকে যা সিসি টিভি ক্যামেরা দ্বারা আশপাশের সবকিছু পর্যবেক্ষণ করা হয়ে থাকে। পরিশেযে, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানটি চমৎকার ভাবে আয়োজন করায় উপস্থিত সকলে অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd