• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবু’র ইন্তেকাল

Reporter Name / ১৫৯ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

ক্রীড়া প্রতিবেদক :
সাবেক হকি ও ফুটবল খেলোয়াড় যশোরের পরিচিত মুখ শামস-উল- হুদা স্টেডিয়ামের কেয়ারটেকার আব্দুল ওয়াহেদ বাবু (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
বুধবার রাত সাড়ে ৯ দিকে স্টেডিয়াম পাড়াস্ত নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন পোস্টেড ক্যান্সারে ভুগছিলেন। প্রেসক্লাব যশোরের নির্বাহী সদস্য বাবুর বড় ভাই আব্দুল ওয়াহাব মুকুল মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন,তার ভাইয়ের ক্যান্সার জনিত কেমো সম্পন্ন হয়েছিলো। অবস্থা কিছুটা ভালো হযওয়ায় বর্তমানে তিনি বাসায় অবস্থান করছিলেন। মঙ্গলবার সকাল থেকে শারীরিক অবস্থার অবনতি হলে বাবুকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে শারীরিক অবস্থা কিছুটা ভালো হলে বাসায় নিয়ে যাওয়া হয়। পরে শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দেয়। বাসায় রেখে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়। অবস্থা ক্রমশ খারাপ হলে রাত সাড়ে নয়টার দিকে তিনি মারা যান। আব্দুল ওয়াহেদ বাবু হকি এবং ফুটবল খেলোয়ার ছিলেন। তিনি জেলা দলসহ ঢাকার নামিদামি ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করেছেন সুনামের সাথে। কৃতি এই খেলোয়াড়ের মৃত্যুতে বিভিন্ন ক্লাব ও কর্মকর্তারা শোক জানিয়েছেন।
আব্দুল ওয়াহেদ বাবুর মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমানসহ নেতৃবৃন্দ।

মারুফ কবীর
০১৬৭২৩৫৮৪১৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd