
আহবান নিউজ২৪ :
যশোর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ যশোর জেলা শাখার দোয়া ও ইফতার মাহফিল। দৈনিক লোক সমাজের প্রকাশক শান্তনু ইসলাম সমিত ও জেলা বিএনপি’র সভাপতি ও পাবলিক প্রসিকিউটার অ্যাডঃ শহীদ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রকাশক প্রশাসক দেলোয়ার হোসেন খোকন ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ প্রধান অতিথি হিসেবে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ড্যব কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মোঃ আবুল কেনান,সিনিয়র সহ-সভাপতি ডা. মোঃ জহিরুল ইসলাম শাকিল, ড্যাব কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ্য ডা. মোঃ মেহেদী হাসান, সহ-সভাপতি ডা. আবু সায়েম, ড্যাব কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মাহবুবুল আলম, অধ্যাপক ডা. মোঃ রফিকুল হক বাবলু, উপদেষ্টা ডা. মেজবাহ উর রহমান, দেব যশোরের সাবেক সভাপতি অধ্যাপক ডা. এস এম আবু আহসান লালটু, ড্যাব কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. বাসেদুর রহমান, যুগ্ম মহাসচিব ডা. এসএম আকরামুজ্জামান, যুগ্ম মহাসচিব ডা. শহীদুল হক রাহাত,, যুগ্ম মহাসচিব ডা. যুগ্ম মহাসচিব ডা. মোঃ আব্দুল্লাহ আল মামুন, সহ সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ এনামুল হক, সহ সংগঠনিক সম্পাদক ডা. ইব্রাহিম রহমান বাবু। ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক ডাঃ রবিউল ইসলাম তুহিনের সঞ্চালনায় সম্পাদক সদস্য সহকারী অধ্যাপক ডা. মোঃ ফারুক এহতেশাম পরাগ প্রমুখ বক্তব্য রাখেন।
দোয়া ও ইফতার মাহফিলে জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জেলা বিএম এর সাবেক সভাপতি ডা. মোঃ মোজাম্মেল হোসেন, হাসপাতালে সাবেক তত্ত্বাবধায়ক ডা. মোঃ আবুল কালাম আজাদ লিটু, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এইচ আহসান হাবিব, মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি সহযোগী অধ্যাপক ডা. মোঃ আহমদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন,সাধারণ সম্পাদক ডা.এসএম নাজমুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ মাসুদ রানা, অধ্যাপক ডা. মোঃ হারুন অর রশিদ, ডা. ফয়েজ আহমেদ, ডা. মোঃ আজিজুল ইসলাম সহ প্রায় ৫ শ চিকিৎসক ইফতার ও দোয়া মাহফিলে শরীক হন। হাসপাতালের ইএনটি কনসালটেন্ট ডা. মোঃ তমিজ উদ্দিন ইফতার পূর্ব দোয়া মাহফিল পরিচালনা করেন। তিনি বিএনপি চেয়ারপারসন, প্রধান মন্ত্রী তারেক জিয়ার সুস্বাস্থ্য,দীর্ঘায়ু কামনা করেন। প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট জিয়াউর রহমান , বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে আল্লাহর দরবারে মোনাজাত করেন।