• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে শিশু ধর্ষণের ঘটনা হাসপাতালে ভর্তি 

Reporter Name / ১২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

আহবান নিউজ২৪ :

যশোর শহরের ঘোপ বউবাজার এলাকায় ধর্ষণের শিকার হয়েছে মাত্র দুই বছর বয়সী এক শিশু। শিশু  বর্তমানে যশোর হাসপাতালের গাইনী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। তার পিতা আসাদুজ্জামান এবং মাতা আখি মনি জানান, গত ১২ ফেব্রুয়ারি দুপুরে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, শিশুটির মা তাকে নিয়ে যশোর শহরের মাড়ুয়া মন্দির এলাকায় রোকেয়ার ঘরে অবস্থান করছিলেন। সে সময় রোকেয়ার এক অজ্ঞাত পরিচয়ের কাজের মহিলা শিশুকে বেড়ানোর কথা বলে তার মেয়ের জামাইয়ের বাসায় ঘোপ বউবাজারে নিয়ে যায়। সেখানেই এক অজ্ঞাতনামা ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করে।

ভয় ও সামাজিক মর্যাদাহানির আশঙ্কায় ঘটনার পর থেকে এতদিন বিষয়টি চেপে রাখেন পরিবারের সদস্যরা। কিন্তু সম্প্রতি লাবণ্যের প্রসাবে তীব্র জ্বালাপোড়া শুরু হলে বাধ্য হয়ে আজ ১২ মার্চ ২০২৬ সকাল পৌনে এগারোটার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির শারীরিক অবস্থা গুরুতর না হলেও তৃতীয় তলার গাইনী ওয়ার্ডে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

তার বাবার দাবি, আইনের আশ্রয় নিয়ে তিনি এই ঘটনার বিচার চান। এ ব্যাপারে যোগাযোগ করা হলে যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ জানায়,খবর পেয়ে তারা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করা এই ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd