• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে ঋণ পাইয়ে দেওয়ার নামে ৭ লাখ টাকা ও চেক আত্মসাৎ:নারী প্রতারকের বিরুদ্ধে মামলা

Reporter Name / ১৬০ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

আহবান নিউজ২৪ :
যশোরে এনজিও থেকে মোটা অঙ্কের ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নগদ টাকা ও ব্যাংকের সই করা ব্ল্যাঙ্ক চেক আত্মসাতের অভিযোগে এক নারী প্রতারকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বুধবার যশোরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদের আদালতে এই মামলাটি দায়ের করেন ভুক্তভোগী মোছাঃ তানজিনা রহমান (৩০)।
মামলার একমাত্র আসামি মাহমুদা জামান ওরফে মাহমুদা (৪০), তিনি যশোর সদর উপজেলার বসুন্দিয়া সাদুল্লাপুর গ্রামের মনসুর আলীর মেয়ে।
মামলার আরজি সূত্রে জানা যায়, আসামি মাহমুদা জামান নিজেকে ব্যাংক কর্মকর্তা, এনজিওর উচ্চপদস্থ কর্মকর্তা ও সাংবাদিক পরিচয় দিয়ে তানজিনা রহমানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। তিনি তানজিনাকে একটি এনজিও থেকে ৫০ লক্ষ টাকা ঋণ করিয়ে দেওয়ার আশ্বাস দেন। এর বিনিময়ে খরচ বাবদ তানজিনার কাছ থেকে গত ২৮ জুন নগদ ৭ লক্ষ ৬০ হাজার টাকা এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (UCB) ৪টি সই করা ব্ল্যাঙ্ক চেক গ্রহণ করেন।
নির্ধারিত দুই মাস পার হওয়ার পরও ঋণ না দিয়ে আসামি তালবাহানা শুরু করেন। ভুক্তভোগী তার টাকা ও চেক ফেরত চাইলে আসামি তাকে উল্টো হুমকি দেন যে, ওই ব্ল্যাঙ্ক চেকগুলো ব্যবহার করে তিনি ভুক্তভোগীর বিরুদ্ধে বড় অঙ্কের টাকার মামলা করবেন। এরপর আসামি একটি চেকে মোটা অঙ্কের টাকা বসিয়ে ঢাকার আদালতে তানজিনার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন।
মামলার আরজিতে আরও বলা হয়েছে, মাহমুদা জামান একজন পেশাদার প্রতারক। তার বিরুদ্ধে এর আগেও যশোর ও ঢাকার বিভিন্ন আদালতে এবং থানায় একাধিক প্রতারণা ও চেকের মামলা (এনআই অ্যাক্ট) চলমান রয়েছে। তিনি বিভিন্ন ব্যক্তিকে জিম্মি করে অর্থ আদায়ের চক্রের সাথে জড়িত।
ভুক্তভোগী তানজিনা রহমান আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং তার আত্মসাৎকৃত চেকগুলো উদ্ধারের জন্য আদালতের কাছে প্রার্থনা জানিয়েছেন।
বিচারক মামলটি আমলে নিয়ে এজহার হিসেবে গ্রহণের জন্য যশোর কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd