• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে ধর্ষণচেষ্টা ব্যর্থ, নারীর আঙুল কামড়ে ছিঁড়ে ফেলল প্রতিবেশী

Reporter Name / ১৮৭ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

যশোরের চৌগাছা উপজেলায় এক নারীর ওপর ধর্ষণচেষ্টা ব্যর্থ হয়ে তার আঙুল কামড়ে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। অভিযুক্ত তাহাজ্জত ওরফে ট্যানাকে আটক করেছে পুলিশ।
রবিবার দুপুরে সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের মাদ্রাসা পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ট্যানা ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্নভাবে ক্ষতি করার পরিকল্পনা করছিল সে। ঘটনার দিন ওই নারী বাড়িতে একা ছিলেন। এসময় ট্যানা ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায়। নারী চিৎকার করলে ট্যানা তার আঙুল কামড়ে ছিঁড়ে ফেলে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে পুলিশকে খবর দেন। চৌগাছা থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ট্যানাকে আটক করে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, “অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”
স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd