• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বেনাপোল ইমিগ্রেশনে যুবলীগ নেতা আটক স্ত্রী-সন্তান থাকার পরও অবিবাহিত দেখিয়ে ফায়ার সার্ভিসে চাকরি, যশোরের রুবেলকে নিয়ে বিতর্ক যশোরে পুলিশের পুরস্কার ঘোষিত মাদক ব্যবসায়ী শফি মেম্বার আটক যশোর টিটিসিতে ২৭৫ জনকে সোলার টেকনিশিয়ান প্রশিক্ষণ নড়াইলে নুর আরাফাত হত্যা মামলার পলাতক আসামি যশোরে গ্রেপ্তার যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় থানায় মামলা যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ডিডিএলজির সঙ্গে যসাকস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যশোর কেশবপুর প্রেসক্লাবের সভাপতি ডব্লু, সম্পাদক বুলবুল যশোরে কমরেড দিপু, মহিউদ্দিন, হায়দার ও ঝর্ণার স্মরণসভা যশোরে সাবেক পৌর ছাত্রলীগ নেতা শাকিব আহম্মেদ গ্রেফতার

যশোরে কোটি টাকা আত্মসাতের অভিযোগে আটক সেই মাহমুদা জামানের বিরুদ্ধে ৮টি মামলা

Reporter Name / ১৬৫ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

আহবান নিউজ২৪ :

যশোরে কোটি টাকা আত্মসাতের অভিযোগে আটক সেই মাহমুদা জামানের বিরুদ্ধে ৮টি মামলা হয়েছে আদালতে। প্রতারিত পাওনাদারা (১০ মার্চ) মঙ্গলবার এই মামলাগুলো করেছেন। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদ এসব অভিযোগ আমলে নিয়ে নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করার জন্য কোতয়ালি থানার ওসিকে আদেশ দিয়েছেন।
আসামি মাহমুদা জামান সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের সদুল্লাপুর গ্রামের মুনসুর আলীর মেয়ে। বর্তমানে তিনি ঢাকার লালবাগ থানার চকবাজার দ্বিগুবাগ লেনের বাসিন্দা। তার বিরুদ্ধে স্বল্প সুদে এনজিওসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোন পাইয়ে দেওয়ার কথা বলে অসংখ্য মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। গত ৭ মার্চ পাওনাদাররা কৌশলে প্লেন ভাড়ার টাকা দিয়ে ঢাকা থেকে যশোরে এনে পুলিশের হাতে তুলে দেন।
মঙ্গলবার যারা তার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তারা হলেন, যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের বাবু গাজীর স্ত্রী দীপু খাতুন, পূর্ব বারান্দী পাড়ার মৃত মুজাহিদ মুন্সীর ছেলে রমজান, সদর উপজেলার চঁাদপাড়ার আব্দুল খালেকের ছেলে শুকুর আলী, হাফিজুর রহমানের ছেলে আল আমিন হোসেন, ঝুমঝুমপুরের শহিদুল ইসলামের ছেলে সাইদুর রহমান রিপন, হামিদপুরের বজলুর রহমানের ছেলে হাবিবুর রহমান, বাউলিয়া গ্রামের আইনুদ্দীন গাজীর ছেলে ইমরান হোসেন ও মোকসেদ শেখের ছেলে সোহান হোসেন।
দীপু খাতুন তার মামলায় উল্লেখ করেছেন, তাকে একটি এনজিওতে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই দফায় ৬ লাখ ৯৯ হাজার ৫শ টাকা হাতিয়ে নিয়েছেন মাহমুদা জামান।
শুকুর আলী তার মামলায় অভিযোগ করেছেন, তাকে একটি এনজিও থেকে ৫০ লাখ টাকা লোন পাইয়ে দেওয়ার কথা বলে ৬ লাখ টাকা ও ব্যাংকের ৩টি ফঁাকা চেক নিয়েছেন মাহমুদা জামান। ইমরান হোসেন মামলায় উল্লেখ করেছেন, তাকে ঢাকার ডায়মন্ড লাইফ নামে একটি এনজিওতে উচ্চ পদস্থ কর্মকর্তা পদে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে মাহমুদা জামান সাড়ে ৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। সোহান হোসেন মামলায় উল্লেখ করেছেন, তাকে একটি এনজিও থেকে ৫০ লাখ টাকা লোন পাইয়ে দেওয়ার কথা বলে ৫ লাখ টাকা ও ব্যাংকের ৩টি ফঁাকা চেক নিয়েছেন মাহমুদা জামান।
রমজান তার মামলায় বলেছেন, তাকে একটি এনজিও থেকে ৫০ লাখ টাকা লোন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ২ লাখ টাকা ও ব্যাংকের ৩টি ফঁাকা চেক নিয়েছেন মাহমুদা জামান। আল আমিন হোসেন মামলায় উল্লেখ করেছেন, মাহমুদা জামান তাকে একটি এনজিও থেকে ৫০ লাখ টাকা লোন পাইয়ে দেওয়ার কথা বলে নগদ সাড়ে ৫ লাখ টাকা ও ব্যাংকের ৩টি ফঁাকা চেক নিয়ে তার সাথে প্রতারণা করেছেন।
সাইদুর রহমান রিপন মামলায় উল্লেখ করেছেন, তাকে একটি এনজিও থেকে ৫০ লাখ টাকা লোন পাইয়ে দেওয়ার কথা বলে মাহমুদা জামান প্রতারণার মাধ্যমে ২ লাখ টাকা ও ব্যাংকের ৩টি ফঁাকা চেক নিয়েছেন।
হাবিবুর রহমান মামলায় অভিযোগ করেছেন, তাকে একটি এনজিও থেকে ৫০ লাখ টাকা লোন পাইয়ে দেওয়ার কথা বলে সাড়ে ৫ লাখ টাকা ও ব্যাংকের ৩টি ফঁাকা চেক নিয়েছেন মাহমুদা জামান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd