• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শিক্ষকতা ও সাংবাদিকতায় যুক্তদের নিয়ে যশোরে ‘টিচার্স জার্নালিস্ট এসোসিয়েশন’ গঠন: ইলিয়াস আহ্বায়ক, সোহেল সদস্য সচিব ময়মনসিংহের গৌরীপুরে এসএসসি- ৯৫ ও এইচএসসি-৯৭ ব্যাচের ঈদ আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অতি-প্রক্রিয়াজাত খাবারে স্বাস্থ্যঝুঁকি এবং করণীয়: বাংলাদেশ পরিপ্রেক্ষিত” শীর্ষক ওয়েবিনার আয়োজন যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী কন্যার অধিকার

Reporter Name / ৭০ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

আহবান নিউজ২৪ :
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে যশোরে আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) সকালে যশোর শহরের রেলগেট এলাকার মুজিব সড়কে অবস্থিত জয়তী সোসাইটির কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন,নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষা এবং তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। নারীর প্রতি সহিংসতা,বৈষম্য ও নির্যাতন বন্ধ করে শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন,নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
আলোচনা সভায় জয়তী সোসাইটির সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নারীর অধিকার, নিরাপত্তা ও ক্ষমতায়ন বিষয়ে মতামত তুলে ধরা হয় এবং নারী দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে নারী ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd