• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে জামায়াতের সম্মেলনে মোবারক হোসাইন “সুষ্ঠু নিরপেক্ষ, দৃশ্যমান বিচার ও পি আর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন মেনে নেবে না জনগণ”

Reporter Name / ১৯৬ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

৩১ আগস্ট ২০২৫,রোববার সকালে যশোর জেলা পরিষদ (বিডি হল) মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মহিলা ওয়ার্ড সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার ছাড়া এদেশের মানুষ কোনো নির্বাচনের ফলাফল মেনে নেবে না। নির্বাচন হতে হবে পি আর পদ্ধতিতে, অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে এবং জুলাই আন্দোলনের সনদ প্রকাশ করতে হবে।”

তিনি অভিযোগ করেন, পতিত আওয়ামী লীগ সরকার দেশকে এক কারাগারে পরিণত করেছিল। সাধারণ মানুষ ও ছাত্রদের হত্যা, জামায়াত নেতাদের বিচারবহির্ভূত হত্যার মাধ্যমে দমন করার চেষ্টা চালানো হয়েছিল। তিনি স্পষ্ট করেন, জামায়াত নির্বাচন চায় না—এমন প্রচারণা সম্পূর্ণ মিথ্যা। “আমরা চাই একটি গ্রহণযোগ্য পরিবেশ, যেখানে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারে”—যোগ করেন মোবারক হোসাইন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-১ আসনের প্রার্থী মাওলানা আজীজুর রহমান, অঞ্চল টিমের সদস্য ডা. আলমগীর বিশ্বাস, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর, সহকারি সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, যশোর-৩ আসনের প্রার্থী ভিপি আব্দুল কাদের, যশোর-৬ আসনের প্রার্থী অধ্যক্ষ মোক্তার আলী এবং যশোর-৫ আসনের প্রার্থী এডভোকেট গাজী এনামুল হকসহ অন্যরা।

বক্তারা বলেন, সুষ্ঠু নির্বাচন হলে জনগণই সিদ্ধান্ত নেবে কাকে ক্ষমতায় বসাবে। জনগণের ভোটাধিকার হরণ দেশের জন্য অকল্যাণকর।

সম্মেলনের সভাপতিত্ব করেন যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণ ভোট দিতে না পারলে স্বাধীনতার চেতনা অসম্পূর্ণ থেকে যাবে। এছাড়া তিনি মহিলা ওয়ার্ড সেক্রেটারিদের সাংগঠনিক দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd