• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে কৃষক সমাবেশে বিল হরিনা রক্ষার দাবি

Reporter Name / ১৯০ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

যশোর সদরের বিল হরিনা রক্ষায় সরকারি উদ্যোগের দাবি জানিয়ে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় বিল হরিনা বাঁচাও আন্দোলন ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর আয়োজনে এ সমাবেশ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ মোসলেম উদ্দিন এবং সঞ্চালনা করেন আন্দোলনের আহ্বায়ক শেখ রাকিবুল ইসলাম নয়ন। প্রধান অতিথি ছিলেন বাপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবির। বিশেষ অতিথি ছিলেন বাপা কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রসুল। প্রধান আলোচক ছিলেন বাপা কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর অঞ্চলের আহ্বায়ক খন্দকার আজিজুল হক মনি এবং বিশেষ আলোচক ছিলেন অধ্যাপক আবু সাঈদ মোঃ আতিকুর রহমান।
এছাড়া বক্তব্য রাখেন মাসুদুজ জামান টিটো, অধ্যক্ষ পাভেল চৌধুরী, অধ্যাপক গোপিকান্ত সরকার, অধ্যাপিকা ফিরোজা বুলবুল কলি, ডাঃ আহসান হাবিব, মসিযার রহমান, সমাজসেবক রেজাউল করিম, ইউপি সদস্য শফিযার রহমান ও মোজাহার হোসেন নল্লা প্রমুখ।
বক্তারা বলেন, বিল হরিনা পরিবেশ ও কৃষির জন্য অমূল্য সম্পদ। এটি রক্ষায় কার্যকর সরকারি পদক্ষেপ জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd