• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে পৃথক অভিযানে মাদক উদ্ধার ৩ মাদক কারবারি আটক ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরির অভিযোগে ল্যাব টেকনোলজিস্ট গ্রেপ্তার কেশবপুরে একই স্থানে দুই দফা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সাংবাদিক ইউনিয়ন যশোরের জরুরি সভা অনুষ্ঠিত মাদ্রাসাকে কেন্দ্র করে উত্তেজনা: যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলা-ভাঙচুরের চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ যশোরে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি, দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা নতুন কুঁড়ি স্পোর্টসে ব্রোঞ্জ জিতে যশোরের মুখ উজ্জ্বল করল ইফাজ কবির রাদ যশোরে ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপি গোলাম রসুল উদ্ধার, জামায়াতের বিক্ষোভ যশোরে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের ডেঙ্গু শনাক্ত যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর আমির: দেশ গড়তে হলে জাতীয় ঐক্যের প্রয়োজন

Reporter Name / ১৪৯ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

আহবান নিউজ২৪ :
যশোরের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা। সোমবার (২ মার্চ) যশোর পৌর কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।
সভায় বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক এবং যশোর-২ আসনের সংসদ সদস্য ডাক্তার মোসলে উদ্দিন ফরিদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে গোলাম রসুল বলেন, দেশ গড়তে হলে জাতীয় ঐক্যের প্রয়োজন। দেশের স্বার্থে রাজনৈতিক বিভাজন থেকে বেরিয়ে এসে পারস্পরিক সম্পর্ক জোরদারের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, জাতির কল্যাণে দেশ গঠনে সরকারকে সব ধরনের সহযোগিতা করবে জামায়াতে ইসলামী।
তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকারের আমলে দেশে কথা বলার পরিবেশ ছিল না এবং ন্যায্য কথা বলার অধিকারও ছিল না। সত্যকে সবসময় চাপা দিয়ে রাখা হতো। তবে মিথ্যা দিয়ে কখনো দীর্ঘদিন টিকে থাকা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
সভায় তিনি ইরানের ওপর ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের নিন্দা জানান এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির রুহের মাগফিরাত কামনা করেন।
ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd